আল হুদা একাডেমি মাইজহাটি
মাইজহাটি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
01714-798937, contact@al-huda-academy.com
মোট 17টি নোটিশ পাওয়া গেছে
** আল হুদা একাডেমি**
**রমজান মাসের বিশেষ ক্লাস রুটিন**
সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান উপলক্ষে একাডেমির ক্লাসসমূহ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে—
---
**প্লে–নার্সারি শ্রেণী**
ক্লাস শুরু: **৯:১০ মিনিট**
** বিরতি:** ১০:৩০ – ১০:৪৫ মিনিট
ক্লাস শেষ: **১১:১০ মিনিট**
*(উল্লেখ্য: প্রয়োজনে অভিভাবকদের সাথে আলোচনা সাপেক্ষে সময় পরিবর্তনযোগ্য।)*
---
**১ম থেকে ৪র্থ শ্রেণী**
ক্লাস শুরু: **৮:৩০ মিনিট**
**বিরতি:** ১০:৩০ – ১০:৪৫ মিনিট
ক্লাস শেষ: **১:১৫ মিনিট**
---
সকল অভিভাবকদের নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
**ধন্যবাদান্তে**
কর্তৃপক্ষ
আল হুদা একাডেমি
**নোটিশ**
**নোটিশ**
**বিষয়: আইডি কার্ড, ড্রেস ও বেতন সংক্রান্ত জরুরি নির্দেশনা**
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
একাডেমির শৃঙ্খলা ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সকল অভিভাবকের অবগতির জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করা যাচ্ছে—
*১। যেসব শিক্ষার্থীর আইডি কার্ড নবায়ন বা নতুন করে প্রস্তুতের জন্য ফি এখনো পরিশোধ করা হয়নি, তারা অনতিবিলম্বে নির্ধারিত ফি পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।*
*২। নতুন শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো আইডি কার্ডের জন্য ছবি তোলেনি, তারা যেন আগামীকালের মধ্যে ছবি তুলে জমা দেয়।*
*৩। নতুন শিক্ষার্থীদের যারা এখনো একাডেমির নির্ধারিত পোশাক প্রস্তুত করেনি, তারা যেন চলতি মাসের মধ্যেই অবশ্যই ড্রেস তৈরি করে নেয়।*
*৪। যেসব শিক্ষার্থীর চলতি মাসের বেতন এখনো পরিশোধ হয়নি, তারা যেন আগামীকালের মধ্যে বেতন পরিশোধ সম্পন্ন করেন।*
উক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার জন্য সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
**কর্তৃপক্ষ**
*আল হুদা একাডেমি**
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
একাডেমির শৃঙ্খলা ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সকল অভিভাবকের অবগতির জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করা যাচ্ছে—
*১। যেসব শিক্ষার্থীর আইডি কার্ড নবায়ন বা নতুন করে প্রস্তুতের জন্য ফি এখনো পরিশোধ করা হয়নি, তারা অনতিবিলম্বে নির্ধারিত ফি পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।*
*২। নতুন শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো আইডি কার্ডের জন্য ছবি তোলেনি, তারা যেন আগামীকালের মধ্যে ছবি তুলে জমা দেয়।*
*৩। নতুন শিক্ষার্থীদের যারা এখনো একাডেমির নির্ধারিত পোশাক প্রস্তুত করেনি, তারা যেন চলতি মাসের মধ্যেই অবশ্যই ড্রেস তৈরি করে নেয়।*
*৪। যেসব শিক্ষার্থীর চলতি মাসের বেতন এখনো পরিশোধ হয়নি, তারা যেন আগামীকালের মধ্যে বেতন পরিশোধ সম্পন্ন করেন।*
উক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার জন্য সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
**কর্তৃপক্ষ**
*আল হুদা একাডেমি*
**বিসমিল্লাহির রাহমানির রাহিম**
**নোটিশ**
সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান শরীফের আগমন এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১শে ফেব্রুয়ারি) উপলক্ষে একাডেমির যাবতীয় পাঠদান কার্যক্রম **১৯-০২-২০২৬ খ্রিষ্টাব্দ থেকে ২১-০২-২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত** বন্ধ থাকবে।
উল্লেখিত ছুটি শেষে **২২-০২-২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার** থেকে যথারীতি সকল কার্যক্রম পুনরায় শুরু হবে—ইনশাআল্লাহ।
অতএব, সকল অভিভাবক ও শিক্ষার্থীদের বিষয়টি অবগত হয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
**আদেশক্রমে**
কর্তৃপক্ষ
আল হুদা একাডেমি
**নোটিশ**
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!
আল হুদা একাডেমির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী **১১ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার)** থেকে **১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)** পর্যন্ত একাডেমির সকল শ্রেণির ক্লাস বন্ধ থাকবে।
আগামী **১৪ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার)** থেকে যথারীতি সকল ক্লাস চালু থাকবে—ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে
**মো: শফিকুল ইসলাম**
প্রতিষ্ঠাতা পরিচালক
**আল হুদা একাডেমি, মাইজহাটি**
**বিসমিল্লাহির রাহমানির রাহীম**
**সম্মানিত অভিভাবকও সুধীবৃন্দ!*
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করি, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং পরিবার-পরিজনসহ সুস্থ রয়েছেন।
আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত শিক্ষায় সফল ও আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান **আল হুদা একাডেমি**-তে ২০২৬ শিক্ষা বর্ষ থেকে স্কুলের নিয়মিত পড়াশোনার পাশাপাশি হিফযে কুরআন সম্পন্ন করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য চালু করা হচ্ছে—
**আফটার স্কুল হিফয বিভাগ**
এই বিভাগে শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল বা মাদ্রাসার সময়ের আগে অথবা পরে প্রতিদিন ২–৩ ঘণ্টা সময় দিয়ে ধারাবাহিকভাবে হিফযে কুরআন সম্পন্ন করার সুযোগ পাবে—ইনশাআল্লাহ।
এ উপলক্ষে আগামীকাল একাডেমি তে *বুধবার সকাল ৯.৩০ ঘটিকায়* নিম্নোক্ত কর্মসূচির আয়োজন করা হয়েছে—
*আফটার স্কুল হিফয বিভাগের শুভ উদ্বোধন*
*হিফয শিক্ষার্থীদের সবক প্রদান*
*বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী ৩য় শ্রেণীর GPA 5:00 প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ*
*দোয়া অনুষ্ঠান*
উক্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় অনুষ্ঠানে আপনাদের সম্মানিত উপস্থিতি একান্তভাবে কাম্য ও প্রত্যাশিত।
আশা করি, আপনাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সুন্দর ও সার্থক হবে—ইনশাআল্লাহ।
**ধন্যবাদান্তে**
হাফেজ মাওলানা শফিকুল ইসলাম
*প্রতিষ্ঠাতা পরিচালক*
আল হুদা একাডেমি মাইজহাটি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাডেমির শিক্ষার্থীদের আইডি কার্ড হালনাগাদ ও অনলাইন কার্যক্রম পরিচালনার স্বার্থে নিম্নোক্ত ফি নির্ধারণ করা হয়েছে—
১. **পুরাতন শিক্ষার্থীদের** আইডি কার্ড রিপ্লেস ও অনলাইন ফি বাবদ **২০০ (দুইশত) টাকা**।
২. **নতুন শিক্ষার্থীদের** আইডি কার্ড তৈরি ও অনলাইন ফি বাবদ **৩০০ (তিনশত) টাকা**।
উক্ত ফি আগামী **২৬ তারিখের মধ্যে** শ্রেণী শিক্ষকের নিকট অথবা একাডেমির অফিসে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে
**কর্তৃপক্ষ**
আল হুদা একাডেমি
নোটিশ
(অভিভাবকদের অবগতির জন্য)
সম্মানিত অভিভাবকবৃন্দ!
আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাডেমির নিয়ম অনুযায়ী প্রতি চলতি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করার নিয়ম রয়েছে।
এখনো যেসব শিক্ষার্থীর মাসিক বেতন পরিশোধ করা হয়নি, সংশ্লিষ্ট অভিভাবকদেরকে আগামী ২ দিনের মধ্যে শিক্ষার্থীর নিজ নিজ শ্রেণি শিক্ষকের কাছে বেতন পরিশোধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
একাডেমির নিয়মিত কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে
কর্তৃপক্ষ
আল হুদা একডেমী।
**জরুরি নোটিশ**
সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
**আজ মাইজহাটি মদিনাতুল উলুম মাদরাসায় অনুষ্ঠিতব্য “৫২ ম বার্ষিক ইসলাহী মহা সম্মেলন (ওয়াজ মাহফিল)” উপলক্ষে আগামীকাল আল হুদা একাডেমির সকল শ্রেণির পাঠদান বন্ধ থাকবে।**
অতএব, সম্মানিত অভিভাবকগণকে বিষয়টি বিবেচনায় রেখে আগামীকাল শিক্ষার্থীদের একাডেমিতে না পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ইনশাআল্লাহ পরবর্তী কার্যদিবসে নিয়মিত ক্লাস কার্যক্রম যথারীতি শুরু হবে।
আপনাদের সার্বিক সহযোগিতা কাম্য।
ধন্যবাদান্তে
**কর্তৃপক্ষ**
**আল হুদা একাডেমি**
একাডেমির দায়িত্বশীলদের সংশোধিত নাম,পদবী ও মোবাইল নাম্বার নিচে দেওয়া হলো।
একাডেমির ওয়েবসাইটে বার্ষিক পরীক্ষা ২০২৫ শিক্ষা বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
রেজাল্ট দেখতে ক্লিক করুন নিচের লিংকে।
https://admin.al-huda-academy.com/result.php