• * জরুরি নোটিশ**

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

    আপনারা অবগত আছেন যে, আল হুদা একাডেমির সংলগ্ন তুলার মিলে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    আলহামদুলিল্লাহ! এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টা ও দ্রুত উদ্যোগের কারণে আগুন আল হুদা একাডেমি এবং আশেপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়েনি। 
    এবং পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
    এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

    তবে দুঃখের বিষয়, আগুন একাডেমিতে প্রবেশ না করলেও এর প্রভাবে আমাদেরও অনেকটা  ক্ষয়ক্ষতি হয়েছে।

    এই পরিস্থিতি বিবেচনায় **আগামীকাল (সোমবার) আল হুদা একাডেমির সকল শ্রেণির ক্লাস বন্ধ থাকবে।**

    ইনশাআল্লাহ, **পরবর্তী দিন (মঙ্গলবার) থেকে যথারীতি সকল কার্যক্রম ও ক্লাস পুনরায় শুরু হবে।**

    সকলের নিকট দোয়া কামনা করছি।

    **— কর্তৃপক্ষ*
    *আল হুদা একাডেমি**

  • **নোটিশ**
    **বিষয়: প্রথম সাময়িক পরীক্ষা-২০২৬ সংক্রান্ত অবগতিকরণ**

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

    এতদ্বারা আল হুদা একাডেমির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী **৩০ এপ্রিল ২০২৬** তারিখ থেকে একাডেমির **প্রথম সাময়িক পরীক্ষা** শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

    সকল শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, তারা যেন যথাযথ গুরুত্ব সহকারে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে। নিয়মিত পাঠ পুনরাবৃত্তি, নির্ধারিত সিলেবাস সম্পূর্ণ করা এবং সময়ানুবর্তিতার প্রতি গুরুত্বারোপ করা একান্ত প্রয়োজন।

    *অভিভাবকদের নিকট বিনীত অনুরোধ, আপনারা নিজ নিজ সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হতে উৎসাহিত করবেন এবং তাদের নিয়মিত প্রস্তুতির প্রতি খেয়াল রাখবেন।*

    সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর ও সফল ফলাফল কামনা করছি।

    আল্লাহ তায়ালা আমাদের সকলকে সহায়তা করুন। আমীন।

    **কর্তৃপক্ষ**
    আল হুদা একাডেমি

  • আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

    সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় অভিভাবকবৃন্দের প্রতি রইল পবিত্র ঈদের দ্বীনি আবহে ভরা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

    আলহামদুলিল্লাহ! সিয়াম, কিয়াম ও ইবাদতের মাস রমজান শেষে মহান আল্লাহ তায়ালা আমাদেরকে ঈদের এই খুশির দিনে উপনীত করেছেন। আমরা দোয়া করি—আল্লাহ তায়ালা আমাদের সকল ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে তাকওয়া ও আমলে সালেহ দ্বারা পরিপূর্ণ করে দিন।

    প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা ইলমে দ্বীন প্রচার ও চরিত্র গঠনের যে আমানত বহন করছেন, তা নিঃসন্দেহে এক মহান দায়িত্ব। আল্লাহ তায়ালা আপনাদের এই খিদমতকে কবুল করে নিন এবং এটিকে নাজাতের অসিলা বানান।

    সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা সন্তানদেরকে দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার যে চেষ্টা করছেন, তা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। আল্লাহ তায়ালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করুন।

    এই পবিত্র ঈদ আমাদের জন্য হোক আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক নতুন সূচনা।
    আসুন, আমরা সবাই মিলেই কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার দৃঢ় অঙ্গীকার করি।

     **تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنكُمْ صَالِحَ الأَعْمَالِ** 
    (আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলসমূহ কবুল করুন)

    সবাইকে আবারও জানাই—
    **ঈদ মোবারক!** 

    — কর্তৃপক্ষ
    *আল হুদা একাডেমি*

  • @নোটিশ@
    *বিষয়: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আল হুদা একাডেমি বন্ধ ও জরিমানা সংক্রান্ত বিজ্ঞপ্তি।*

    সম্মানিত অভিভাবকবৃন্দ,
    আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, *পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৬-০৩-২০২৬ইং (সোমবার) হতে ৩০-০৩-২০২৬ইং (সোমবার) পর্যন্ত ‘আল হুদা একাডেমি’র সকল ক্লাস ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।*

    ছুটি শেষে আগামী ৩১-০৩-২০২৬ইং (মঙ্গলবার) হতে ইনশাআল্লাহ যথানিয়মে পুনরায় ক্লাস শুরু হবে।

    *বিশেষ সতর্কবার্তা:*
    কর্তৃপক্ষের নিকট হতে পূর্বে ছুটি গ্রহণ করা ব্যতীত কোনো শিক্ষার্থী যদি বন্ধের পূর্বের দিন এবং খোলার দিন (৩১-০৩-২০২৬ইং, মঙ্গলবার) ক্লাসে অনুপস্থিত থাকে, তবে তাকে ২০০ (দুইশত) টাকা জরিমানা প্রদান করতে হবে।

    শিক্ষার্থীদের পড়াশোনায় নিয়মিত রাখা এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি, আপনারা এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবেন। 
    শুভেচ্ছান্তে,
    মুফতী শফিকুল ইসলাম
    পরিচালক
    আল হুদা একাডেমি

  • ** আল হুদা একাডেমি**
    **রমজান মাসের বিশেষ ক্লাস রুটিন**

    সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান উপলক্ষে একাডেমির ক্লাসসমূহ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে—

    --- 

    **প্লে–নার্সারি শ্রেণী**
    ক্লাস শুরু: **৯:১০ মিনিট**
     ** বিরতি:** ১০:৩০ – ১০:৪৫ মিনিট
     ক্লাস শেষ: **১১:১০ মিনিট**
    *(উল্লেখ্য: প্রয়োজনে অভিভাবকদের সাথে আলোচনা সাপেক্ষে সময় পরিবর্তনযোগ্য।)*

    --- 

    **১ম থেকে ৪র্থ শ্রেণী**
     ক্লাস শুরু: **৮:৩০ মিনিট**
    **বিরতি:** ১০:৩০ – ১০:৪৫ মিনিট 

    ক্লাস শেষ: **১:১৫ মিনিট**

    ---

     সকল অভিভাবকদের নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

    **ধন্যবাদান্তে**
    কর্তৃপক্ষ
    আল হুদা একাডেমি

  • **নোটিশ**
    **নোটিশ**
    **বিষয়: আইডি কার্ড, ড্রেস ও বেতন সংক্রান্ত জরুরি নির্দেশনা**

    সম্মানিত অভিভাবকবৃন্দ,
    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

    একাডেমির শৃঙ্খলা ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সকল অভিভাবকের অবগতির জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করা যাচ্ছে—

    *১। যেসব শিক্ষার্থীর আইডি কার্ড নবায়ন বা নতুন করে প্রস্তুতের জন্য ফি এখনো পরিশোধ করা হয়নি, তারা অনতিবিলম্বে নির্ধারিত ফি পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।*

    *২। নতুন শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো আইডি কার্ডের জন্য ছবি তোলেনি, তারা যেন আগামীকালের মধ্যে ছবি তুলে জমা দেয়।*

    *৩। নতুন শিক্ষার্থীদের যারা এখনো একাডেমির নির্ধারিত পোশাক প্রস্তুত করেনি, তারা যেন চলতি মাসের মধ্যেই অবশ্যই ড্রেস তৈরি করে নেয়।*

    *৪। যেসব শিক্ষার্থীর চলতি মাসের বেতন এখনো পরিশোধ হয়নি, তারা যেন আগামীকালের মধ্যে বেতন পরিশোধ সম্পন্ন করেন।*

    উক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার জন্য সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

    **কর্তৃপক্ষ**
    *আল হুদা একাডেমি**

    সম্মানিত অভিভাবকবৃন্দ,
    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

    একাডেমির শৃঙ্খলা ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সকল অভিভাবকের অবগতির জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করা যাচ্ছে—

    *১। যেসব শিক্ষার্থীর আইডি কার্ড নবায়ন বা নতুন করে প্রস্তুতের জন্য ফি এখনো পরিশোধ করা হয়নি, তারা অনতিবিলম্বে নির্ধারিত ফি পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।*

    *২। নতুন শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো আইডি কার্ডের জন্য ছবি তোলেনি, তারা যেন আগামীকালের মধ্যে ছবি তুলে জমা দেয়।*

    *৩। নতুন শিক্ষার্থীদের যারা এখনো একাডেমির নির্ধারিত পোশাক প্রস্তুত করেনি, তারা যেন চলতি মাসের মধ্যেই অবশ্যই ড্রেস তৈরি করে নেয়।*

    *৪। যেসব শিক্ষার্থীর চলতি মাসের বেতন এখনো পরিশোধ হয়নি, তারা যেন আগামীকালের মধ্যে বেতন পরিশোধ সম্পন্ন করেন।*

    উক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার জন্য সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

    **কর্তৃপক্ষ**
    *আল হুদা একাডেমি*

  • **বিসমিল্লাহির রাহমানির রাহিম**

    **নোটিশ**

    সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান শরীফের আগমন এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১শে ফেব্রুয়ারি) উপলক্ষে একাডেমির যাবতীয় পাঠদান কার্যক্রম **১৯-০২-২০২৬ খ্রিষ্টাব্দ থেকে ২১-০২-২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত** বন্ধ থাকবে।

    উল্লেখিত ছুটি শেষে **২২-০২-২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার** থেকে যথারীতি সকল কার্যক্রম পুনরায় শুরু হবে—ইনশাআল্লাহ।

    অতএব, সকল অভিভাবক ও শিক্ষার্থীদের বিষয়টি অবগত হয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

    **আদেশক্রমে**
    কর্তৃপক্ষ
    আল হুদা একাডেমি

  • **নোটিশ**
    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ! 
    আল হুদা একাডেমির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী **১১ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার)** থেকে **১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)** পর্যন্ত একাডেমির সকল শ্রেণির ক্লাস বন্ধ থাকবে।

    আগামী **১৪ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার)** থেকে যথারীতি সকল ক্লাস চালু থাকবে—ইনশাআল্লাহ।

    ধন্যবাদান্তে
    **মো: শফিকুল ইসলাম**
    প্রতিষ্ঠাতা পরিচালক
    **আল হুদা একাডেমি, মাইজহাটি**

  • **বিসমিল্লাহির রাহমানির রাহীম**

    **সম্মানিত অভিভাবকও সুধীবৃন্দ!*
    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

    আশা করি, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং পরিবার-পরিজনসহ সুস্থ রয়েছেন।

    আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত শিক্ষায় সফল ও আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান **আল হুদা একাডেমি**-তে ২০২৬ শিক্ষা বর্ষ থেকে স্কুলের নিয়মিত পড়াশোনার পাশাপাশি হিফযে কুরআন সম্পন্ন করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য চালু করা হচ্ছে—

    **আফটার স্কুল হিফয বিভাগ**

    এই বিভাগে শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল বা মাদ্রাসার সময়ের আগে অথবা পরে প্রতিদিন ২–৩ ঘণ্টা সময় দিয়ে ধারাবাহিকভাবে হিফযে কুরআন সম্পন্ন করার সুযোগ পাবে—ইনশাআল্লাহ।

    এ উপলক্ষে আগামীকাল একাডেমি তে *বুধবার সকাল ৯.৩০ ঘটিকায়* নিম্নোক্ত কর্মসূচির আয়োজন করা হয়েছে—

    *আফটার স্কুল হিফয বিভাগের শুভ উদ্বোধন*

    *হিফয শিক্ষার্থীদের সবক প্রদান*

    *বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী ৩য় শ্রেণীর GPA 5:00 প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ*

    *দোয়া অনুষ্ঠান*

    উক্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় অনুষ্ঠানে আপনাদের সম্মানিত উপস্থিতি একান্তভাবে কাম্য ও প্রত্যাশিত।

    আশা করি, আপনাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সুন্দর ও সার্থক হবে—ইনশাআল্লাহ।

    **ধন্যবাদান্তে**

    হাফেজ মাওলানা শফিকুল ইসলাম
    *প্রতিষ্ঠাতা পরিচালক*
    আল হুদা একাডেমি মাইজহাটি

  • আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

    সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাডেমির শিক্ষার্থীদের আইডি কার্ড হালনাগাদ ও অনলাইন কার্যক্রম পরিচালনার স্বার্থে নিম্নোক্ত ফি নির্ধারণ করা হয়েছে—

    ১. **পুরাতন শিক্ষার্থীদের** আইডি কার্ড রিপ্লেস ও অনলাইন ফি বাবদ **২০০ (দুইশত) টাকা**।
    ২. **নতুন শিক্ষার্থীদের** আইডি কার্ড তৈরি ও অনলাইন ফি বাবদ **৩০০ (তিনশত) টাকা**।

    উক্ত ফি আগামী **২৬ তারিখের মধ্যে** শ্রেণী শিক্ষকের নিকট অথবা একাডেমির অফিসে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

    আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

    ধন্যবাদান্তে
    **কর্তৃপক্ষ**
    আল হুদা একাডেমি

পেজ 1 / 3